পরিবারের ৪ জনের খুনের কথা কেন চেপে গিয়েছিলেন আসিফের দাদা, কালিয়াচক হত্যাকাণ্ডে ফের নয়া মোড় - The News Lion

পরিবারের ৪ জনের খুনের কথা কেন চেপে গিয়েছিলেন আসিফের দাদা, কালিয়াচক হত্যাকাণ্ডে ফের নয়া মোড়



দি নিউজ লায়ন;   কালিয়াচক হত্যাকাণ্ডে অভিযুক্ত আসিফকে জেরার মুখে ফের উঠে এল চঞ্চল্যকর তথ্য। এদিন আসিফকে জেরা করে জানা গেল যে সে দাদা আরিফের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তার কাছে আছে বলে তাকে ব্ল্যাকমেল করতো। তবে সেই ভিডিয়ো আরিফকে কখনও দেখায়নি আসিফ।


তবে পুলিশ তদন্তে নেমে একটা ব্যাপারে ভাবছিলেন,  বাড়ির বড়ছেলে কী এমন ভয় পেল যে চোখের সামনে বাবা-মা, বোন, ঠাকুমাকে খুন হতে দেখেও টানা ৪ মাস চুপ করে রইল। এই জট খানিকটা খুলতে পেরেছে সিআইডি। সূত্রের খবর অনুযায়ী, গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল আসিফের একুশ বছরের দাদা আরিফ।


মেয়েটি তার বোনের বন্ধু। সেই সুত্রেই তার যাতায়াত ছিল আরিফের বাড়িতে। আরিফ ও তার বোনের বন্ধুর ঘনিষ্ঠতা গড়িয়েছিল শারীরিক সম্পর্কে। জেরায় ওই কথা স্বীকারও করেছে আরিফ। এদিকে, বোনের বন্ধুর সঙ্গে আরিফের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফুটেজ তার কাছে রয়েছে বলে দাদাকে ব্ল্যাকমেল করতে থাকে আসিফ। এর জেরেই মালদার বাড়ি থেকে আরিফ যেমন দূরে থেকেছে তেমনি বাড়ির ৪ চারজন খুনের ঘটনাও চেপে গিয়েছে গত ৪ মাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.